চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা, রেলকর্মীর তাপসের… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা, রেলকর্মীর তাপসের বিরুদ্ধে মাসোহারা বাণিজ্যের অভিযোগ

রেললাইনের পাশজুড়ে গড়ে উঠছে ব্যবসাপ্রতিষ্ঠান— রেলের কর্মরতদের অভিযোগ, মাসিক চাঁদা আদায়ে নেতৃত্ব দিচ্ছেন পিডব্লিউ তাপস..
Share on Eidok
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা, রেলকর্মীর তাপসের বিরুদ্ধে মাসোহারা বাণিজ্যের অভিযোগ
Photo: collected

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় রেলওয়ের জমিতে একের পর এক স্থাপনা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠছে। স্থানীয় সূত্রে জানা যায়, এসব অবৈধ স্থাপনার নিয়ন্ত্রণে রয়েছেন রেলওয়ের কর্মচারী পিডব্লিউ তাপস। দীর্ঘদিন ধরে তিনি এসব স্থাপনা থেকে নিয়মিত মাসোহারা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

রেলের একাধিক কর্মরত ওয়েম্যান অভিযোগ করেন, “রেললাইনের পাশ ঘেঁষে যতগুলো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, সবগুলো থেকেই নিয়মিত চাঁদা আদায় করেন তাপস। এই কাজে তার সহযোগী হিসেবে কাজ করছে রাজু নামের এক কিম্যান।”

সরেজমিনে কুমিরা জলিল রেলক্রসিং এলাকায় দেখা যায়, রেলওয়ের জমিতে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। গাড়ি চলাচল রোধে কিছু পিলার বসানো হলেও সম্প্রতি একটি পাইপ ফ্যাক্টরির সঙ্গে ৫০ হাজার টাকায় চুক্তি করে সেই পিলারগুলো তুলে নেওয়া হয়।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পিডব্লিউ তাপসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কে বা কারা পিলার তুলেছে, আমি জানি না।”

তবে সফি নামে এক রেলকর্মচারীর দাবি, “পিডব্লিউ স্যারের নির্দেশেই পিলারগুলো তুলে নেওয়া হয়েছে।”

অন্যদিকে ইসলামিয়া ইউনিভার্সিটি সংলগ্ন রেলক্রসিং এলাকার পাশেও বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এখান থেকেও রাজু নামের কিম্যানকে দিয়ে মাসিক চাঁদা তোলেন তাপস।

অবৈধ স্থাপনাগুলোর একটিতে বসবাসরত জালাল নামের এক ব্যক্তি জানান, “স্থাপনা করতে রাজুকে ২০ হাজার টাকা দিতে হয়েছে।”

বিষয়টি নিয়ে বিভাগীয় প্রকৌশলী(১) মোঃ আব্দুর রহিম বলেন, “আমি আগে বিষয়টি জানতাম না। তবে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

Comments 0

No comments found

Related News Articles

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Crime ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Crime ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Crime চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 33 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crime মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 70 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Crime কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 73 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Crime শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Crime মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views