খগাড়াছড়িতে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

খগাড়াছড়িতে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জাকির হোসেন, <br>দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি; খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারী পাড়ায় মাইনী নদী থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।......
Eidok-এ শেয়ার
খগাড়াছড়িতে  নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) সকালে মগ্যা কার্বারী পাড়ার পাশ দিয়ে প্রবাহিত মাইনী নদীতে মৃত মানুষের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা'কে বিষয়টি জানানো হলে, তিনি বিষয়টি পুলিশকে অবগত করেন। পুলিশ সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনা স্থলে থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় নদী পার হতে গিয়ে যুবক পানিতে ডুবে মারা গেছেন। মৃতদেহের সঙ্গে একটি মদের বোতলও উদ্ধার করা হয়েছে। মাইনী নদী থেকে উদ্ধার করা মরদেহটি বেওয়ারিশ পাহাড়ি সম্প্রদায়ের যুবকের। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মরদেহটি পাহাড়ি সম্প্রদায়ের বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে প্রয়োজনীয় কাজ শেষে বাবুছড়া চেয়ারম্যানের মাধ্যমে মরদেহটি সৎকারের ব্যবস্থা করা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 44 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 79 ভিউ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী এক্সক্লুসিভ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 81 ভিউ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা এক্সক্লুসিভ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 125 ভিউ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? এক্সক্লুসিভ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 63 ভিউ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ এক্সক্লুসিভ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 120 ভিউ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত এক্সক্লুসিভ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত 150 ভিউ