খুলনায় মহানগরীতে ফিল্ম স্টাইলে গুলি বর্ষন আহত ২ | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় মহানগরীতে ফিল্ম স্টাইলে গুলি বর্ষন আহত ২

খুলনায় মহানগরীতে ফিল্ম স্টাইলে গুলি বর্ষন।
Eidok-এ শেয়ার
খুলনায় মহানগরীতে ফিল্ম স্টাইলে গুলি বর্ষন আহত ২
ছবি: সংগৃহীত

খুলনায় মহানগরীতে ফিল্ম স্টাইলে গুলি বর্ষন। এলোপাথাড়ি এগুলিতে ঘর সহ বিভিন্ন স্থানে থাকা ৩ যুবক গুলিবিদ্ধ।থানা পুলিশ কোন কারণ এখনো খুঁজে পাই নাই। 

 

 জানা গেছে খুলনা মহানগরের নিরালা তালুকদার কমিউনিটি সম্মুখে ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া ছুটতে থাকে। গুলিতে স্থানীয় মনির হাওলাদার ও হানিফ শেখ করিম নামের ৩ যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ১৪ অক্টোবর রাত ৮টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

 

স্থানীয় পত্যক্ষ দর্শীরা জানান, নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের বিপরীত পাশের ১৯ নং রোডে ১০/১৫ জন দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়িভাবে গুলি ছুড়তে থাকে। 

 

এ সময় মনির ও এলাকার বাসিন্দা আলম শেখের ছেলে এবং হানিফ শেখ একই এলাকার বাসিন্দা সিরাজ শেখের ছেলেগুলিবিদ্ধ হন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক, জনৈক ব্যক্তি জানান ৮/১০টি মটরসাইকেলে এসে গুলি করা শুরু করে ।আমরা অবাক হয়ে যাই। মনিরের সাথে আরও ২/৩ জন ছিল তারা দৌঁড় দিয়ে পালিয়ে যায়।

 

কিছু বুঝে উঠার আগেই মনিরের গায়ে গুলি লাগে। মনির ট্রাক থেকে সিমেন্ট নামানোর কাজ করে।মনির কাজ শেষে চায়ের দোকানে বসে চা পান করছিল। আর ওদের মজুরি ভাগ করছিল। এ সময় বসে থাকা হানিফের গায়েও গুলি লাগে। হানিফ রাজ মিস্ত্রীর কাজ করে। এরা কোন মারামারি বা কোন কিছুর সাথে জড়িত নয়।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) সহকারি কমিশনার ( মিডিয়া) খোন্দকার হোসাইন আহমদ বলেন, ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এসে এলোপাতাড়িভাবে গুলি চালায়। তারা মটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সেখানে চায়ের দোকানে বসে থাকা মনিরের গুলিবিদ্ধ হন। 

 

এছাড়া নিজ বাড়িতে থাকা হানিফ নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ তবে তারা আশংকামুক্ত। দুর্বৃত্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

 

কি কারণে দুর্বৃত্তরা তাদের গুলি করেছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি বলে পুলিশ জানান। তবে দুর্বৃত্তদের ধরার জোর প্রচেষ্টা চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 ভিউ