বরগুনা বামনায় এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিতে মানববন্ধন | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনা বামনায় এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিতে মানববন্ধন

ঢাকায় শিক্ষকদের ওপর হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদে এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বরগুনার বামনায়।..
Eidok पर शेयर करें
বরগুনা বামনায় এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিতে মানববন্ধন
फ़ोटो: संग्रहीत


‎মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার স্মৃতিসৌধ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বামনা উপজেলার সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। এর আগে তারা একটি বিক্ষোভ র‍্যালি বের করেন, যা উপজেলা সদর প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ চত্বরে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা ২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির দাবি জানান। একই সঙ্গে তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
‎ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সভাপতিত্ব করেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অবঃ অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, এবং সঞ্চালনা করেন প্রভাষক মো. জাকির হোসাইন।
‎
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামির বামনা উপজেলা আমির হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, বামনা আর রশিদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. নুর হোসেন, খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর, লক্ষীপুরা দাখিল মাদরাসার সুপার মাওলানা মফিদুল ইসলাম, এবং লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

‎বক্তারা বলেন‎
‎“দেশের শিক্ষাব্যবস্থার ভিত্তি গড়ে তুলছেন শিক্ষকরা। অথচ ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা ও হেনস্তা জাতির জন্য লজ্জাজনক। সরকার অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে প্রজ্ঞাপন জারি করুক।”
‎বক্তারা আরও বলেন, “একজন শিক্ষককে অসম্মান করা মানে শিক্ষা ও মানবতার অপমান করা। শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ থাকলে তাদের দাবিগুলো বাস্তবায়ন হবেই।”
‎
‎সূত্র: মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক ও সংগঠকরা

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ ज़िला समाचार দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 59 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। ज़िला समाचार চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 44 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা ज़िला समाचार নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 72 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা ज़िला समाचार নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 45 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী ज़िला समाचार লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 21 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ ज़िला समाचार ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 62 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক ज़िला समाचार  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 42 Views