বরগুনা বামনায় এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিতে মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনা বামনায় এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিতে মানববন্ধন..

md Naeymul islam Meraj avatar   
md Naeymul islam Meraj
বরগুনা বামনায় এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিতে মানববন্ধন..
বরগুনা বামনায় এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিতে মানববন্ধন..
ছবি: সংগৃহীত
ঢাকায় শিক্ষকদের ওপর হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদে এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বরগুনার বামনায়।..


‎মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার স্মৃতিসৌধ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বামনা উপজেলার সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। এর আগে তারা একটি বিক্ষোভ র‍্যালি বের করেন, যা উপজেলা সদর প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ চত্বরে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা ২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির দাবি জানান। একই সঙ্গে তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
‎ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সভাপতিত্ব করেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অবঃ অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, এবং সঞ্চালনা করেন প্রভাষক মো. জাকির হোসাইন।
‎
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামির বামনা উপজেলা আমির হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, বামনা আর রশিদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. নুর হোসেন, খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর, লক্ষীপুরা দাখিল মাদরাসার সুপার মাওলানা মফিদুল ইসলাম, এবং লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

‎বক্তারা বলেন‎
‎“দেশের শিক্ষাব্যবস্থার ভিত্তি গড়ে তুলছেন শিক্ষকরা। অথচ ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা ও হেনস্তা জাতির জন্য লজ্জাজনক। সরকার অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে প্রজ্ঞাপন জারি করুক।”
‎বক্তারা আরও বলেন, “একজন শিক্ষককে অসম্মান করা মানে শিক্ষা ও মানবতার অপমান করা। শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ থাকলে তাদের দাবিগুলো বাস্তবায়ন হবেই।”
‎
‎সূত্র: মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক ও সংগঠকরা

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator