কুষ্টিয়া লালন মেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়া লালন মেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত

লালনের ভাবধারার মাটিতে এখন মাদকের দৌরাত্ম্য। সেই মাটিতেই এবার হামলার শিকার হলেন সংবাদকর্মী।..
Eidokでシェア
কুষ্টিয়া লালন মেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত
写真:提供

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন মেলায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ও বাংলা এডিশন-এর কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কুমারখালীর ছেঁউড়িয়া লালন মেলার মাঠে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।
পেশাগত দায়িত্ব পালনকালে রাজুর ওপর একদল মাদক ব্যবসায়ী পরিকল্পিতভাবে বেপরোয়া হামলা চালায়। প্রকাশ্যে মারধর করে তাকে রক্তাক্ত করে ফেলে রাখে মেলার মাঠেই। পরে সহকর্মী সাংবাদিক ও স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত সাংবাদিক রাজু আহমেদ জানান, “লালন মেলায় অন্তত ৩০০টি গাঁজার দোকান বসেছে। দিবালোকে চলছে মাদক বিক্রি ও সেবন। আমি সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক সিন্ডিকেটের লোকজন পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে। আমি এর আগেও জেলা প্রশাসকের উপস্থিতিতে বিষয়টি জানিয়েছিলাম। আজ সেই অভিযোগের প্রতিশোধই নিয়েছে তারা।
রাজু আরও জানান, এক সপ্তাহ ধরে শত শত মাদক ব্যবসায়ী প্রকাশ্যে দোকান বসিয়ে বেচাকেনা করছে। প্রশাসনের চোখের সামনে মেলা মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আজ আমাকে রক্তাক্ত হতে হলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু ঘটনাস্থলে ভিডিও ফুটেজ ধারণ করছিলেন। হঠাৎ মঞ্চের পাশে থাকা মাদক কারবারিদের একটি দল তার ওপর ঝাঁপিয়ে পড়ে। বেধড়ক পিটিয়ে আহত করে। লালনের মাঠ এখন মাদক সিন্ডিকেটের দখলে,বলেন এক প্রত্যক্ষদর্শী। “তারা যাকে খুশি হুমকি দেয়, ভয় দেখায়। প্রশাসন যেন নীরব দর্শক।
সহকর্মী সাংবাদিকরা বলেন, আমরা রাজুর ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপর বর্বর আঘাত। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, “রাজুর ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এটি স্পষ্টতই পূর্বপরিকল্পিত। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম বলেন, “রাজু আহমেদ হামলার ঘটনায় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সচেতন নাগরিক সমাজ বলছেন, “প্রশাসনের সামনেই যদি গাঁজার দোকান বসে, তাহলে জনগণ বিচার চাইবে কার কাছে? লালন মেলা মাদকমুক্ত করা হোক, সাংবাদিক নির্যাতনের বিচার হোক।

コメント 0

コメントがありません

関連記事

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 地区ニュース ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views