পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত..
পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত..
ছবি: সংগৃহীত
ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও মেধাবী শিক্ষার্থীদের ওপর

‎দুষ্কৃতিকারীদের হামলা, টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।
‎
‎সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা পাঠদান বন্ধ রেখে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন।
‎
‎অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলার ঘটনা শিক্ষা সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগজনক। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎
‎কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

コメントがありません


News Card Generator