চট্টগ্রামে ফাঁদ পেতে মুরগি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়, দুইজন… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে ফাঁদ পেতে মুরগি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়, দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে ফাঁদ পেতে মুরগি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়, দুইজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে ফাঁদ পেতে এক মুরগি ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পৃথক অভিযানে নগরের বাকলিয়া ও পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সুলতানা আক্তার জেসি (২৪) ও হাবিবুর রহমান (২২)। পুলিশ জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ অক্টোবর বিকেলে বাদী জিয়াউল হক (৪৬) কে ফোন করে সুলতানা আক্তার জানান, তার গায়ে গরম পানি পড়েছে এবং চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। সহানুভূতিশীল জিয়াউল হক নগদ এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে সুলতানার বাসায় যান।

বাসায় প্রবেশের সঙ্গে সঙ্গেই সুলতানা আক্তার ও তিনজন অজ্ঞাত সহযোগী মিলে ব্যবসায়ীকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভয়ভীতির মধ্যে জিয়াউল হক সঙ্গে থাকা টাকা দিয়ে দেন। পরে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা আদায় করে চক্রটি।

ঘটনার পর জিয়াউল হক পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বাকলিয়া থানার ফুলকলি এলাকা থেকে সুলতানা আক্তারকে গ্রেপ্তার করে এবং তার বোনের বাসা থেকে উদ্ধার করে ১২ হাজার টাকা। তার দেখানো মতে মোহাম্মদপুর এলাকা থেকে সহযোগী হাবিবুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমন দত্ত জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার হাবিবুর রহমান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ার আবদু রহমানের ছেলে।

 

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Övrig নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Övrig সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 102 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Övrig সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Övrig শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Övrig গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Övrig ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Övrig সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views