নলছিটিতে বিএনপির উঠান বৈঠক: তারেক রহমানের ৩১ দফা সংস্কারে কৃষক-শ্রমিকের অধিকার সুরক্ষার বার্তা

ঝালকাঠি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা' কর্মসূচিতে কৃষক, শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয়গুলো সাধারণ মানুষ..
Chia sẻ lên Eidok
নলছিটিতে বিএনপির উঠান বৈঠক: তারেক রহমানের ৩১ দফা সংস্কারে কৃষক-শ্রমিকের অধিকার সুরক্ষার বার্তা
Ảnh: tư liệu


ঝালকাঠি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা' কর্মসূচিতে কৃষক, শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ঝালকাঠির নলছিটিতে উঠান বৈঠক করেছে বিএনপি।


সোমবার (১৩ অক্টোবর) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন বিএনপি'র আয়োজনে স্থানীয় কয়ারচরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নান্টু মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিমন আকনের সঞ্চালনায় বৈঠকটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে অধিকার সুরক্ষার গুরুত্ব:
প্রধান অতিথি অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন তার বক্তব্যে বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষক, শ্রমিক তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।


তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির ব্যবস্থা নেওয়ার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন করা হবে। এছাড়াও শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ তাদের আর্থিক নিরাপত্তার জন্য 'ফ্যামিলী কার্ড' প্রবর্তন সহ নানা মুখী উদ্যোগ নেওয়া হবে।


তিনি আরও বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যা বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়িত হবে। তিনি সকলকে মিলেমিশে দেশ গঠনে ভূমিকা রাখতে ধানের শীষের পক্ষে থাকার জন্য আহ্বান জানান।


উপস্থিত নেতৃবৃন্দ:
উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী এবং ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি বিশ্বাস, ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, ঝালকাঠী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, নলছিটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরিফ, সরদার মোঃ মহিউদ্দিন মঈন সহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।


নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেন এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার উপর জোর দেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন Chính trị উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 28 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Chính trị বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 51 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Chính trị শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 66 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Chính trị গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Chính trị গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 83 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Chính trị আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ Chính trị নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 76 Views