ঝালকাঠি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠি মিনি স্টেডিয়ামে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১২ই অক্টোবর ২০২৫ খ্রিঃ, উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সম্মানিত জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান (যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান ক্রীড়াবিদদের সাফল্যের প্রশংসা করে বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও শৃঙ্খলাবোধ তৈরি করবে।" তিনি সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় তার বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত থেকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, "খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
এ সময় ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতা ঝালকাঠির ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
אפליקציית "Eye News BD"
הערות 0