নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে জামায়াতের মিছিল ও স্মারকলিপি… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান

নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলাম বাংলাদেশ..
Bagikan di Eidok
নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান
Foto: dikumpulkan

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে গণ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রোববার বিকেলে ঠাকুরগাঁও পুরাতন বাসস্টান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে গণ সমাবেশে বক্তব্যের পর জেলা প্রশাসক ইশরাত ফারজানা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলাম ঠকুরগাও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাও জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ আলমগির প্রমুখ।

তাদের ৫ দফা গণদাবী গুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Berita Kabupaten পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Berita Kabupaten ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Berita Kabupaten দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Berita Kabupaten চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Berita Kabupaten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Berita Kabupaten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Berita Kabupaten লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views