বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছে। এই দাবিসমূহের মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন অন্যতম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর এই কর্মসূচির নেতৃত্ব দেন। তার সাথে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসকের মাধ্যমে দেশের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
אפליקציית "Eye News BD"
הערות 0