আচমিতা ইউনিয়নে কৃষি বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত ! | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আচমিতা ইউনিয়নে কৃষি বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত !

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
আচমিতা ইউনিয়নে কৃষি বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত !
আচমিতা ইউনিয়নে কৃষি বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত !
ছবি: সংগৃহীত
আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সচেতনতা বাড়াতে কৃষি অফিসের উদ্যোগ !

আচমিতা ইউনিয়নে কৃষি বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত !

 

আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সচেতনতা বাড়াতে কৃষি অফিসের উদ্যোগ !

 

মিজানুর রহমান 

নিজস্ব প্রতিবেদক:

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া ৫নং ওয়ার্ডে কৃষি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ফসল উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি কলাকৌশল ও রোগ-পোকা দমন বিষয়ে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১২ই অক্টোবর ২০২৫, রোববার সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ,এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজাহার মাহমুদ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা বরকত উল্লাহ পাঠান।

 

বৈঠকে স্থানীয় কৃষকরা উপস্থিত থেকে মাঠপর্যায়ে কৃষিকাজের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন। কৃষি কর্মকর্তারা কৃষকদের বাস্তব সমস্যার ওপর ভিত্তি করে তাৎক্ষণিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমরা সর্বদা উপজেলাবাসীর কৃষকদের পাশে আছি। ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তি ও সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছি। অস্ট্রেলিয়ান জাতের ধানসহ উন্নত বীজ কিভাবে ভালো ফলন দেয়, সে বিষয়ে আমরা নিয়মিত দিকনির্দেশনা প্রদান করি। ইঁদুরের আক্রমণ ও রোগ-পোকা দমনে কার্যকর পদ্ধতি অনুসরণে সবাইকে সচেতন করছি।” তিনি আরও বলেন, “সরকারি বরাদ্দকৃত সকল কৃষি সহায়তা আমরা সঠিকভাবে কৃষকদের মাঝে পৌঁছে দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো, প্রতিটি কৃষক যেন আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা কাজে লাগিয়ে উন্নতমানের ফসল উৎপাদন করতে পারে।”

 

এ সময় কৃষকরা কৃষি কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, “আমরা সব সময় মাঠ পর্যায়ে যারা কাজ করেন, তাদের পরামর্শ অনুযায়ী কাজ করি। তারা আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেন। তাদের দিকনির্দেশনায় এখন আমরা আগের চেয়ে ভালো ফলন পাচ্ছি। বর্তমানে আমাদের কোনো বড় সমস্যা নেই।”

 

বৈঠকে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, উন্নত বীজ নির্বাচন, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ-পোকা দমন এবং ফসল সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান বিভিন্ন প্রকল্প, সরকারি সহায়তা কার্যক্রম এবং মাঠ পর্যায়ে কৃষি প্রযুক্তি প্রয়োগের সুবিধাসমূহ সম্পর্কেও তথ্য উপস্থাপন করা হয়।

 

এই উঠান বৈঠককে ঘিরে এলাকাজুড়ে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কৃষকরা আশা প্রকাশ করেন, সরকারের এমন উদ্যোগ ও কৃষি কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে ভবিষ্যতে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দেশের গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

Inga kommentarer hittades


News Card Generator