"অসাম্প্রদায়িক দেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই" দীঘিনালা উপজেলা… | আই নিউজ বিডি

"অসাম্প্রদায়িক দেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই" দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

খাগড়াছড়ির দীঘিনালায় ধানের শীষকে জয়যুক্ত করতে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।..
Eidok-এ শেয়ার
"অসাম্প্রদায়িক দেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই" দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
ছবি: সংগৃহীত

শনিবার (১১ নভেম্বর) বিকেলে কবাখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়কুমার কার্বারী পাড়া, হেডম্যান পাড়া, দুর্গা কার্বারী পাড়া ও আলীনগর এলাকায়  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে গণসংযোগ মাধ্যমে ধানের শীষের এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। 

গণসংযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্বাচনী ইস্তেহার উপস্থাপন করে মো. জয়নাল আবেদীন বলেন, “অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। বিএনপি সব সময় জনগণের অধিকার, গণতন্ত্র ও সাম্যের রাজনীতিতে বিশ্বাস করে। বর্তমান সময় হচ্ছে ঐক্যের সময়, জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে পাহাড়ি বাঙ্গালী সবাই একসাথে মাঠে আছি।”

তিনি আরও বলেন, “জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে আমরা প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ চালাচ্ছি। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের মুক্তি ও ন্যায়বিচারের প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তাজুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politika আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 49 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politika কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 62 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politika যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politika কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 99 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politika ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 102 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politika গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 108 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের Politika নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views