বাগেরহাটে সাংবা*দিক হ*ত্যার প্রতি*বাদে মানববন্ধন | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে সাংবা*দিক হ*ত্যার প্রতি*বাদে মানববন্ধন

বাগেরহাটের সাংবাদিক এএসএম হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে..
Podijeli na Eidoku
বাগেরহাটে সাংবা*দিক হ*ত্যার প্রতি*বাদে মানববন্ধন
Foto: arhiva

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

বাগেরহাটের সাংবাদিক এএসএম হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর '২৫) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেটস্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করে।

ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও অংশ নেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, বাসসের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দেশ সংযোগের ফরিদ আহমেদ ময়না, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, একাত্তর টিভির বরুন ব্যানার্জী, এখন টিভির আহসান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টিভির আকরামুল ইসলাম, মাইটিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, বাংলাট্রিবিউন ও খুলনা গেজেটের আসাদুজ্জামান সরদার, সমকালের কিশোর কুমার চক্রবর্তী  প্রমুখ।

বক্তারা বলেন, রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সারাদেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যাকান্ডের ঘটনা ঘটছে।এভাবে একটি দেশ চলতে পারে না। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোরই যেন কোনো দায়িত্ব নেই।

তারা আরও বলেন, বিভিন্ন সময়ে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাটের একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কোনটিরই বিচার হয়নি।

বক্তারা সাংবাদিক এএসএম হায়াত উদ্দীনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

Komentari 0

Nema komentara

povezani članci

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Zakon-Sud শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 43 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Zakon-Sud শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 528 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Zakon-Sud নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 83 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Zakon-Sud সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 74 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Zakon-Sud শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 82 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Zakon-Sud তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 65 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Zakon-Sud তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 80 Views