বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোসা. তানিয়া নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন।
জানা যায়, বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে জান মো. সবুজ মিয়া। পরে তার বসতঘর থেকে তার স্ত্রী মোসা. তানিয়াকে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ওসি ইকরাম হোসেন বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান মো. সবুজ হাওলাদার পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাস সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন।
বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। বরগুনা জেলার সকল জনগণকে সঠিক তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ নারী গ্রেপ্তার | আই নিউজ বিডি
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ নারী গ্রেপ্তার
Appen ”Eye News BD”
Kommentarer 0