করতোয়া নদীতে গোসল করতে নেমে ২ বন্ধু নিখোঁজ!

১ জন জীবিত উদ্ধার
Eidok-এ শেয়ার
করতোয়া নদীতে গোসল করতে নেমে ২ বন্ধু নিখোঁজ!
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে ৩ বন্ধু গোসল করতে নেমে দুই বন্ধু নিখোঁজ হবার পরে একজনকে জীবিত উদ্ধার করা হলেও হৃদয় হাসান (১৪) নামে অপর এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে। হৃদয়ের খোঁজে এসে নদীপাড়ে স্বজনদের আহাজারিতে বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় করতোয়া নদীতে গোসলে নেমে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, হৃদয় হাসান, নিরব ও সৌরভ নামের তিন বন্ধু মিলে করতোয়া নদীতে গোসল করতে আসে। এ সময় তারা নদী পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ স্রোতের তীব্রটানে দুইজন তলিয়ে যায়। এতে সৌরভ নামের একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হৃদয় এখনো নিখোঁজ রয়েছে। হৃদয় রহমান নগরের দুলাল হোসেনের ছেলে ও ঢাকায় একটি কে.জি স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র বলে জানা গেছে। তারা ছুটিতে গ্রামের বাড়ীতে বেড়াতে এসেছিল।খবর পেয়ে হৃদয়ের বাবা-মা ও বোন সহ অন্যান্য আত্মীয় স্বজন এসে খুঁজছেন। তাদের আহাজারিতে নদীপাড়ের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। হৃদয় বিদারক এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনো নিখোঁজ হৃদয়ের সন্ধানে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এক্সক্লুসিভ গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি 81 ভিউ শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া এক্সক্লুসিভ শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া 93 ভিউ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 107 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 243 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 142 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 124 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 157 ভিউ