শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
কুমিল্লার তিতাসে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের উত্তরপাড়ায় নুরুল হক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (৭০) দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,
প্রায় ২৫ বছর আগে সুফিয়া বেগমের ভাই দিলু সিকদারের ছেলে জামাল সিকদার (৪৮) এর সঙ্গে সুফিয়ার মেয়ে রহিমা বেগম (৪২) এর বিয়ে হয়।
শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে জামাল তার স্ত্রী রহিমাকে মারধর করে আহত করেন এবং হাসপাতালে পাঠান।
এ ঘটনায় শাশুড়ি সুফিয়া বেগম জামালকে বকাঝকা করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
সুফিয়াকে একা পেয়ে জামাল মারধর করে পাশের ডোবায় চুবিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যান।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন—
“ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত জামাল সিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পারিবারিক সহিংসতা ও বয়স্ক নারীর প্রতি নির্যাতনের বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।
এটি একটি মানবিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয় ঘটনা, যা পারিবারিক সহিংসতা প্রতিরোধে নতুন আলোচনার জন্ম দিতে পারে।