চাঁদপুর

চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ফরিদগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন

****
Partager sur Eidok
চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ফরিদগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন
Photo : collectée

চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ফরিদগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৫ সালের ৮ অক্টোবর চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্ল্যাহ বেপারী স্বাক্ষরিত অনুমোদনপত্রে দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান রাসেল, সিনিয়র সহ-সভাপতি দীপংকর দাস দীপ, সহ-সভাপতি কাজী সাইদুল হক ও কাউছার হোসেন। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক শ্রী নয়ন চন্দ্র, অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শ্রী চন্দন ও মোঃ হোসাইন আলী।

কমিটি অনুমোদনের পর সভাপতি মেহেদী হাসান রাসেল বলেন, ফরিদগঞ্জ উপজেলার টেকনোলজিস্ট সমাজের ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে সবাই মিলে কাজ করা হবে। মেডিকেল টেকনোলজিস্টরা স্বাস্থ্যসেবার একটি অপরিহার্য অংশ—তাদের পেশাগত মর্যাদা রক্ষা ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, নতুন কমিটির প্রতিটি সদস্য সংগঠনের প্রতি দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ। জেলা কমিটির দিকনির্দেশনায় ফরিদগঞ্জে একটি শক্তিশালী, সেবামুখী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলা হবে।

চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্ল্যাহ বেপারী নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন—নতুন এই নেতৃত্ব ফরিদগঞ্জ উপজেলার স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সংগঠনের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর সেবা বিস্তারে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Nouvelles du district নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 73 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Nouvelles du district ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Nouvelles du district খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Nouvelles du district কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Nouvelles du district সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Nouvelles du district সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Nouvelles du district সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views