চাঁদপুর

চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ফরিদগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন

****
שיתוף ב-Eidok
চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ফরিদগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন
צילום: ארכיון

চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ফরিদগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৫ সালের ৮ অক্টোবর চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্ল্যাহ বেপারী স্বাক্ষরিত অনুমোদনপত্রে দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান রাসেল, সিনিয়র সহ-সভাপতি দীপংকর দাস দীপ, সহ-সভাপতি কাজী সাইদুল হক ও কাউছার হোসেন। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক শ্রী নয়ন চন্দ্র, অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শ্রী চন্দন ও মোঃ হোসাইন আলী।

কমিটি অনুমোদনের পর সভাপতি মেহেদী হাসান রাসেল বলেন, ফরিদগঞ্জ উপজেলার টেকনোলজিস্ট সমাজের ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে সবাই মিলে কাজ করা হবে। মেডিকেল টেকনোলজিস্টরা স্বাস্থ্যসেবার একটি অপরিহার্য অংশ—তাদের পেশাগত মর্যাদা রক্ষা ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, নতুন কমিটির প্রতিটি সদস্য সংগঠনের প্রতি দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ। জেলা কমিটির দিকনির্দেশনায় ফরিদগঞ্জে একটি শক্তিশালী, সেবামুখী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলা হবে।

চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্ল্যাহ বেপারী নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন—নতুন এই নেতৃত্ব ফরিদগঞ্জ উপজেলার স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সংগঠনের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর সেবা বিস্তারে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী חדשות המחוז ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী 110 Views ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ חדשות המחוז ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ 87 Views ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড חדשות המחוז ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড 64 Views বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক חדשות המחוז বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক 74 Views নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা חדשות המחוז নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা 144 Views দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি חדשות המחוז দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি 61 Views মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন חדשות המחוז মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন 71 Views