‘আল-আকসার মালিক এখন আমরা, দলবল নিয়ে ঢুকে বললেন ই স রা য়ে লি মন্ত্রী

Israeli National Security Minister Itamar Ben-Gvir stormed Al-Aqsa Mosque compound declaring, “Israel now owns Al-Aqsa,” sparking outrage and condemnation from Saudi Arabia and across the Muslim world..
مشاركة على Eidok
‘আল-আকসার মালিক এখন আমরা, দলবল নিয়ে ঢুকে বললেন ই স রা য়ে লি মন্ত্রী
الصورة: مجمّعة

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দলবল নিয়ে প্রবেশ করে ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভির ঘোষণা দেন, “আল-আকসার মালিক এখন ইসরায়েল।” এ ঘটনায় সৌদি আরবসহ মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক চরম উত্তেজনাপূর্ণ ঘটনার জন্ম দিয়েছেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভির। বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি ইসরায়েলি সেনা ও পুলিশের ভারী নিরাপত্তাবেষ্টনী ঘিরে আল-আকসায় প্রবেশ করেন। প্রবেশের পর বেন-গিভির ঘোষণা দেন—“আল-আকসার মালিক এখন আমরা, ইসরায়েল।”

তার এই মন্তব্য এবং দখলদারিত্বমূলক আচরণে শুধু ফিলিস্তিন নয়, পুরো মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন জ্বলছে। সৌদি আরব তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এটি জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থার সরাসরি লঙ্ঘন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “আল-আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরায়েলি কর্মকর্তা ও অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবের নিন্দা জানাচ্ছে সৌদি আরব।” যদিও বিবৃতিতে সরাসরি বেন-গিভিরের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু স্পষ্টতই এই ঘটনার প্রতিক্রিয়াতেই বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলির ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থায় যেকোনো পরিবর্তনের প্রচেষ্টা সৌদি আরব কঠোরভাবে প্রত্যাখ্যান করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা আহ্বান জানাচ্ছি, এই পবিত্র স্থানগুলির নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ইসরায়েলি দখলদারদের আইনের আওতায় আনতে।”

ইতামার বেন-গিভির দীর্ঘদিন ধরে একজন উগ্রপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি নিয়মিতই আল-আকসায় প্রবেশের মাধ্যমে মুসলমানদের উসকানি দিয়ে আসছেন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বুধবারও তিনি প্রার্থনা করেন আল-আকসার ভেতরেই। এই প্রার্থনার সময়ই তিনি ঘোষণা দেন—“এখন আল-আকসার জমির মালিক ইসরায়েল।”

ইতিহাস বলছে, আল-আকসা মসজিদে অমুসলিমদের ধর্মীয় আচার-অনুষ্ঠান বা প্রার্থনার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ১৭৫৭ সালে উসমানীয় সাম্রাজ্যের এক ফরমানের মাধ্যমে। সেই ফরমান অনুযায়ী মুসলিমরা আল-আকসায় ইবাদত করবেন, আর ইহুদিরা ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করবেন।

কিন্তু ১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম ও আল-আকসা মসজিদ প্রাঙ্গন দখল করে নেয়। তখন একটি চুক্তির মাধ্যমে নির্ধারিত হয় যে, ইহুদিরা মসজিদে প্রার্থনা করতে পারবে না। কিন্তু বর্তমান ইসরায়েলি নেতারা বারবার এই চুক্তি ভেঙে উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন।

মুসলমানদের কাছে আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান—মক্কা ও মদিনার পরই যার মর্যাদা। অপরদিকে, ইহুদিরা দাবি করে এখানে তাদের প্রাচীন মন্দির ছিল, এবং তারা এই স্থানে ‘তৃতীয় মন্দির’ নির্মাণের পরিকল্পনা করছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেন-গিভিরের এই প্রবেশ কেবল ধর্মীয় উসকানি নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইসরায়েলের ডানপন্থি সরকার নিজেদের সমর্থকদের উজ্জীবিত করতে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, যার ফলে জেরুজালেমে নতুন করে রক্তপাতের আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বজুড়ে মুসলমানরা এই ঘটনার নিন্দা জানাচ্ছে। অনেকেই এটিকে ফিলিস্তিনি আত্মপরিচয় ও সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে #SaveAlAqsa ও #HandsOffAlAqsa হ্যাশট্যাগে লাখো মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে, এবং শান্তি প্রক্রিয়া আবারও মুখ থুবড়ে পড়বে। আল-আকসা নিয়ে এমন দখলদারি ঘোষণার মাধ্যমে ইসরায়েল কেবল এক পবিত্র স্থানের অবমাননাই করেনি, বরং মুসলিম বিশ্বের অনুভূতিতেও আঘাত হেনেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

কচুয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত دولي কচুয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 27 Views টানা ৫২ ঘণ্টার ম্যারাথন গেমিং: জিটিএ ৬ শেষ করে আইশোস্পিডের বিতর্কিত রেকর্ড دولي টানা ৫২ ঘণ্টার ম্যারাথন গেমিং: জিটিএ ৬ শেষ করে আইশোস্পিডের বিতর্কিত রেকর্ড 46 Views বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, গঠনমূলক সম্পর্কের বার্তা ভারতের دولي বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, গঠনমূলক সম্পর্কের বার্তা ভারতের 70 Views জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায়: স্বস্তিতে রোহিঙ্গারা, প্রত্যাবর্তনে অনিশ্চয়তা دولي জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায়: স্বস্তিতে রোহিঙ্গারা, প্রত্যাবর্তনে অনিশ্চয়তা 74 Views হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত دولي হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত 136 Views বিশ্ব ভূ-রাজনীতিতে নতুন মেরুকরণ: শেনঝেনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক শান্তি ঘোষণা دولي বিশ্ব ভূ-রাজনীতিতে নতুন মেরুকরণ: শেনঝেনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক শান্তি ঘোষণা 66 Views মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও যৌন সহিংসতার সত্যতা নিশ্চিত করল আন্তর্জাতিক বিচার আদালত دولي মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও যৌন সহিংসতার সত্যতা নিশ্চিত করল আন্তর্জাতিক বিচার আদালত 80 Views