নরসিংদীতে সর্বকলেজ সংহতি পরিষদের উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ… | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীতে সর্বকলেজ সংহতি পরিষদের উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ: তারুণ্যের জুলাই” সেমিনার অনুষ্ঠিত

নরসিংদীতে সর্বকলেজ সংহতি পরিষদের উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ: তারুণ্যের জুলাই” সেমিনার অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
নরসিংদীতে সর্বকলেজ সংহতি পরিষদের উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ: তারুণ্যের জুলাই” সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নরসিংদীতে সর্বকলেজ সংহতি পরিষদের উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ: তারুণ্যের জুলাই” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে শহরের শিশু একাডেমির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের তাৎপর্য, তরুণ প্রজন্মের ভূমিকা এবং জুলাই যোদ্ধাদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আন্দোলনকারী শিক্ষক ও উপদেষ্টা সাইদুল ইসলাম (রাকিব) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠক আশরাফুল কবির হৃদয় ভূঁইয়া, নিরাপদ সড়ক চাই-এর সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, নাজমুল আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি.এস. সামিয়া মাসুদ মমো প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই আমাদের প্রেরণার মাস। এই মাসের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য তরুণদের ঐক্যবদ্ধ হওয়াই জুলাই চেতনার আসল বার্তা।”

সভা শুরুতেই জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের ও আহত জুলাই যোদ্ধাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠান শেষে শহীদ জুলাই যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া سیاست নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 41 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের سیاست পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 27 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন سیاست টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা سیاست গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল سیاست গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 78 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর سیاست গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় سیاست জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 85 Views