নরসিংদীতে সর্বকলেজ সংহতি পরিষদের উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ: তারুণ্যের জুলাই” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে শহরের শিশু একাডেমির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের তাৎপর্য, তরুণ প্রজন্মের ভূমিকা এবং জুলাই যোদ্ধাদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আন্দোলনকারী শিক্ষক ও উপদেষ্টা সাইদুল ইসলাম (রাকিব) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠক আশরাফুল কবির হৃদয় ভূঁইয়া, নিরাপদ সড়ক চাই-এর সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, নাজমুল আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি.এস. সামিয়া মাসুদ মমো প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই আমাদের প্রেরণার মাস। এই মাসের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য তরুণদের ঐক্যবদ্ধ হওয়াই জুলাই চেতনার আসল বার্তা।”
সভা শুরুতেই জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের ও আহত জুলাই যোদ্ধাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠান শেষে শহীদ জুলাই যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0