নরসিংদীতে সর্বকলেজ সংহতি পরিষদের উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ… | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীতে সর্বকলেজ সংহতি পরিষদের উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ: তারুণ্যের জুলাই” সেমিনার অনুষ্ঠিত

নরসিংদীতে সর্বকলেজ সংহতি পরিষদের উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ: তারুণ্যের জুলাই” সেমিনার অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
নরসিংদীতে সর্বকলেজ সংহতি পরিষদের উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ: তারুণ্যের জুলাই” সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নরসিংদীতে সর্বকলেজ সংহতি পরিষদের উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ: তারুণ্যের জুলাই” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে শহরের শিশু একাডেমির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের তাৎপর্য, তরুণ প্রজন্মের ভূমিকা এবং জুলাই যোদ্ধাদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আন্দোলনকারী শিক্ষক ও উপদেষ্টা সাইদুল ইসলাম (রাকিব) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠক আশরাফুল কবির হৃদয় ভূঁইয়া, নিরাপদ সড়ক চাই-এর সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, নাজমুল আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি.এস. সামিয়া মাসুদ মমো প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই আমাদের প্রেরণার মাস। এই মাসের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য তরুণদের ঐক্যবদ্ধ হওয়াই জুলাই চেতনার আসল বার্তা।”

সভা শুরুতেই জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের ও আহত জুলাই যোদ্ধাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠান শেষে শহীদ জুলাই যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politiek সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 111 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politiek আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 55 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politiek কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politiek যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politiek কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politiek ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 110 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politiek গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 121 Views