বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের… | আই নিউজ বিডি

বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন..
বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন..
ছবি: সংগৃহীত
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন পরিস্থিতি মোকাবিলা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী আচরণবিধি অনুসরণ বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করবেন..

 

নিজস্ব প্রতিবেদক, বরগুনা ||

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বরগুনায় শুরু হয়েছে পুলিশ সদস্যদের তিন দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্স।

 

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স (৪র্থ পর্যায়)”–এর প্রথম ব্যাচের উদ্বোধন করেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “নির্বাচন একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ে দক্ষতা অর্জনের মাধ্যমে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।”

 

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনী প্রক্রিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জহুরুল ইসলাম হাওলাদারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

 

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন পরিস্থিতি মোকাবিলা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী আচরণবিধি অনুসরণ বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করবেন।

 

 

 

Nema komentara


News Card Generator