ফ্যা'সি'স্ট আমলে জ্ঞান-বিজ্ঞানের চর্চা ছিল না বলেই মাস্তান তৈরি হচ্ছে : রিজভী

BNP leader Ruhul Kabir Rizvi accused Sheikh Hasina’s regime of destroying education and creating a generation of political thugs instead of fostering science and knowledge. He claimed that true educat..
Delen op Eidok
ফ্যা'সি'স্ট আমলে জ্ঞান-বিজ্ঞানের চর্চা ছিল না বলেই মাস্তান তৈরি হচ্ছে : রিজভী
Foto: archief

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে দেশে জ্ঞান-বিজ্ঞানের বিকাশ ও গবেষণার পথ রুদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের মানবিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পরিবর্তে তাদের ব্যবহার করা হয়েছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। এর ফলেই আজ সমাজে গুণ্ডা ও মাস্তানদের প্রাধান্য বেড়েছে।

রবিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এ অনুষ্ঠানে ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি)’ রেসিং কার নির্মাতা শিক্ষার্থী দলকে উৎসাহ প্রদান করা হয়।

ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৫-১৬ বছরের শাসনে ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, মিটিং ভাঙানো যায়—সে প্রশিক্ষণই দেওয়া হয়েছে। জ্ঞান-বিজ্ঞান চর্চার কোনো অবকাশ রাখা হয়নি। ফলে আজ সমাজে গুণ্ডা-মাস্তান তৈরি হচ্ছে।

এই সরকারের তথাকথিত উন্নয়নের ফানুসে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। মেট্রো রেল, ফ্লাইওভার, উড়ালসেতু—এইসব দৃশ্যমান উন্নয়নের পেছনে লুকানো হয়েছে শিক্ষাব্যবস্থার ধ্বংস। একটি জাতির মেরুদণ্ড হিসেবে শিক্ষা যেভাবে জাতিকে এগিয়ে নিতে পারে, সেই ভিত্তিই ধ্বংস করা হয়েছে। এটাই ফ্যাসিস্ট শাসনের বৈশিষ্ট্য—বুদ্ধিবৃত্তিক মানুষকে স্তব্ধ করে রাখা।

রিজভী অভিযোগ করে বলেন, “খবরে দেখলাম ছাত্রলীগের এক নেতা দেশের প্রধান উপদেষ্টাকে হত্যার পরিকল্পনা করেছে। যদি দেশে প্রকৃত বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর শিক্ষা থাকত, তাহলে ছাত্রসমাজের নামে এমন অপকর্ম হতো না। সরকারের ব্যর্থ নীতি ও পক্ষপাতদুষ্ট শিক্ষা কাঠামো আজ শিক্ষার্থীদের বিপথে ঠেলে দিচ্ছে।

একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশের শিক্ষার মান এখনো অনেক পিছিয়ে। পাঠ্যক্রম পুরনো, অবকাঠামো দুর্বল এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিধি অত্যন্ত সীমিত। সরকারি ও বেসরকারি প্রায় ৪০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রযুক্তিভিত্তিক শিক্ষা নেই—বিশেষ করে গ্রামীণ অঞ্চলে অবস্থা আরও ভয়াবহ।

রিজভীর দাবি, “শিক্ষক ও ছাত্র উভয়েই প্রযুক্তিনির্ভর শিক্ষার বাইরে অবস্থান করছে, যা জাতির অগ্রগতির জন্য মারাত্মক হুমকি। গ্রামে আধুনিক শিক্ষা নেই, শহরে যা আছে তাও অপ্রতুল। এ বাস্তবতায় ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কঠিন হয়ে পড়ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিম এবং আইইউটির রেসিং কার নির্মাতা শিক্ষার্থীরা। রিজভী তাদের হাতে স্মারক তুলে দিয়ে বলেন, “এই তরুণরাই প্রমাণ করছে—স্বাধীন চিন্তা ও গবেষণার সুযোগ দিলে বাংলাদেশও বিশ্বে মেধার জাতি হিসেবে দাঁড়াতে পারে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান Politiek সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান 57 Views পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন Politiek পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 38 Views গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী Politiek গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী 32 Views ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার Politiek ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার 40 Views তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা Politiek তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা 41 Views কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই Politiek কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই 100 Views বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু Politiek বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু 63 Views