রায়গঞ্জে ভিপি আয়নুল হকের নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে… | আই নিউজ বিডি

রায়গঞ্জে ভিপি আয়নুল হকের নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

****
Eidok-এ শেয়ার
রায়গঞ্জে ভিপি আয়নুল হকের নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
ছবি: সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বৈকুণ্ঠপুর বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বিকেলে এ কর্মসূচির নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা ও সাবেক ভিপি আয়নুল হক। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নিয়ে জনগণের মাঝে বিএনপি’র ৩১ দফা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মাস্টার, ওয়ার্ড বিএনপি’র সভাপতি ভাসান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মোমিন সরকার, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার শামীমুল হাসান শামীম এবং সাবেক ছাত্রনেতা আনোয়ার খানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে আয়নুল হক বলেন, বিএনপি’র ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের রূপরেখা। 

তিনি বলেন, এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Политика আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 49 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Политика কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 62 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Политика যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Политика কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 99 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Политика ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 102 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Политика গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 108 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের Политика নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 Views