বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বৈকুণ্ঠপুর বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে এ কর্মসূচির নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা ও সাবেক ভিপি আয়নুল হক। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নিয়ে জনগণের মাঝে বিএনপি’র ৩১ দফা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মাস্টার, ওয়ার্ড বিএনপি’র সভাপতি ভাসান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মোমিন সরকার, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার শামীমুল হাসান শামীম এবং সাবেক ছাত্রনেতা আনোয়ার খানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে আয়নুল হক বলেন, বিএনপি’র ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের রূপরেখা।
তিনি বলেন, এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0