মির্জাগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী নিয়াজ মোর্শেদ পাবেল গ্রেফতার | আই নিউজ বিডি

মির্জাগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী নিয়াজ মোর্শেদ পাবেল গ্রেফতার

র‌্যাবের অভিযানে মির্জাগঞ্জের শীর্ষ সন্ত্রাসী নিয়াজ মোর্শেদ পাবেল বরিশালে গ্রেফতার হয়েছেন।..
Bagikan di Eidok
মির্জাগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী নিয়াজ মোর্শেদ পাবেল গ্রেফতার
Foto: dikumpulkan

মির্জাগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ পাবেলকে র‌্যাব-৮ এর একটি বিশেষ অভিযানে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের পটুয়াখালী ক্যাম্প এবং সদর ব্যাটালিয়নের যৌথ অভিযানে বরিশাল মহানগর কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-৮ এর স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বাধীন একটি দল গোপন সংবাদ পেয়ে অভিযানে নামে। বরিশাল কোতোয়ালী মডেল থানার "বেল্লাল টি অ্যান্ড ফ্রেশি জুস" দোকানের সামনে থেকে নিয়াজ মোর্শেদ পাবেলকে আটক করা হয়।

নিয়াজ মোর্শেদ পাবেল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত বলে র‌্যাবের সূত্রে জানা যায়।

গত ২০ সেপ্টেম্বর মির্জাগঞ্জের সুবিদখালী বাজারে আবুল বাশার ওরফে আবু বেপারীর ছেলে আব্দুল্লাহ আল আবিদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এলএলবি ২য় বর্ষের ছাত্র, তার পিতার দোকানে বসা থাকার সময় নিয়াজ মোর্শেদ পাবেল ও তার সহযোগীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আবিদ চাঁদা দিতে অস্বীকার করলে ২৭ সেপ্টেম্বর তারা আবিদের বাসায় গিয়ে পুনরায় চাঁদা দাবি করে এবং ভয় দেখিয়ে ১ লাখ টাকা আদায় করে। এছাড়া সোকেজের ড্রয়ার ভেঙে ৬ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর ফুপু জাহনারা বেগম মির্জাগঞ্জ থানায় মামলা করেন। মামলার ধারাগুলোর মধ্যে রয়েছে ৪৪৮/৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৩/৩৭৯/৫০৬(২)। এই মামলায় নিয়াজ মোর্শেদ পাবেলকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, নিয়াজ মোর্শেদ একজন চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত পাবেলকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জাগঞ্জে মাদক ব্যবসার একচ্ছত্র অধিপতি হিসেবে পাবেল এবং তার ভাই হিমেলের নাম দীর্ঘদিন ধরে আলোচিত। তাদের বিরুদ্ধে একাধিকবার পুলিশি অভিযান চালানো হলেও তারা সবসময়ই আইনের ফাঁকফোঁকর দিয়ে বেরিয়ে যায়। তাদের পিতা আনিস হাওলাদার জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত থাকায় তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

মাদক ব্যবসায় নিয়াজ মোর্শেদ পাবেল ও তার ভাই হিমেল হাওলাদার মূলত ইয়াবা ও গাঁজার ব্যবসা করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও প্রশাসনের দুর্বল ফরোয়াডিংয়ের কারণে তারা বারবার জামিনে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের সাথে প্রভাবশালী ব্যক্তিদের সমঝোতার কারণে মির্জাগঞ্জে মাদক ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এলাকাবাসী আশা করছে, পাবেলের গ্রেফতারের পর প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং মাদক ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

নিয়াজ মোর্শেদ পাবেল ও তার ভাইয়ের বিরুদ্ধে পটুয়াখালী মির্জাগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মামলা হলো:

১। এফআইআর নং-৫, তারিখ-০৮ জুন, ২০২৪; ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯।

২। এফআইআর নং-১২, তারিখ- ২০ জানুয়ারি, ২০২৫; ধারা- ৩৪১/৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৩/৫০৬(২)।

৩। এফআইআর নং-৫, তারিখ- ০১ মার্চ, ২০১৯; ধারা ১৪৩/৩৪৯/৩০৭/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/২০৬।

৪। এফআইআর নং-৩, তারিখ- ০৭ আগস্ট, ২০২৫; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪।

৫। এফআইআর নং-১৫, তারিখ- ২০ জুলাই, ২০২৪; ধারা-৩৬ (১) এর ১০(ক)/৪৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।

এলাকাবাসীর দাবি, প্রশাসন যেন কঠোর পদক্ষেপ নিয়ে মাদক ব্যবসা এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর ভূমিকা পালন করে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Kejahatan ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Kejahatan ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Kejahatan চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 32 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Kejahatan মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 70 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Kejahatan কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 73 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Kejahatan শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Kejahatan মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views