সাভারে মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাভারে মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
সাভারে মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার
সাভারে মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার
ছবি: সংগৃহীত
ঢাকার সাভারে অভিযান চালিয়ে গাঁজাসহ আরিফ খাঁ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।..

 

রবিবার (৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এরআগে শনিবার সকালে দিকে সাভার মডেল থানাধীন মুনসুর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ আরিফ খাঁ (৪০) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া এলাকার মৃত খালেক খাঁর ছেলে।

ডিবি পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের মুনসুর মার্কেট এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Walang nakitang komento


News Card Generator