স্বামীর লা'শ গু'ম করতে ক'ব'র খুঁড়েছিলেন স্ত্রী, ঢালাই দিতে মজুদ ছিল বালু-সিমেন্ট

In Faridpur’s Sadar upazila, a shocking murder attempt unfolded as wife Laboni Akter drugged her husband to seize Tk 11 lakh. A grave was dug inside the house, but neighbors rescued the victim after h..
שיתוף ב-Eidok
স্বামীর লা'শ গু'ম করতে ক'ব'র খুঁড়েছিলেন স্ত্রী, ঢালাই দিতে মজুদ ছিল বালু-সিমেন্ট
צילום: ארכיון

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘটেছে এক চাঞ্চল্যকর হত্যাচেষ্টা। ১১ লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পরিকল্পনা করে কবর পর্যন্ত খুঁড়ে রেখেছিলেন স্ত্রী লাবণী আক্তার (২৮)। শুক্রবার গভীর রাতে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে এই ভয়াবহ ঘটনা ঘটে, যা স্থানীয়দের হতবাক করেছে।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধ এবং টাকার লেনদেনকে কেন্দ্র করে লাবণী ও তার পরিবারের সদস্যরা ভয়াবহ এক ষড়যন্ত্রের পরিকল্পনা করে। ভুক্তভোগী ঠান্ডু বেপারী (৩৫), সদরপুর উপজেলার ছলেনামা গ্রামের মিয়াচান বেপারীর ছেলে এবং ঢাকায় একটি ওয়ার্কশপের মালিক। তিনি সম্প্রতি তার শ্বশুরবাড়ির লোকজনকে ১১ লাখ টাকা ধার দিয়েছিলেন। শুক্রবার রাতে তিনি আরও ৭০ হাজার টাকা নিয়ে শ্বশুরবাড়িতে যান পাওনা টাকা ফেরত নেওয়ার জন্য এবং সেখানেই ঘটে এই ভয়াবহ নাটকীয়তা।

পরিবারের অভিযোগ অনুযায়ী, সন্ধ্যায় ঠান্ডুকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করান স্ত্রী লাবণী আক্তার, তার মা শহিদা বেগম ও দাদি শাশুড়ি জনকী বেগম। ওষুধ খাওয়ার পর ঠান্ডু ঘুমিয়ে পড়লে, তাকে ঘরের মেঝেতে আগেই খুঁড়ে রাখা গর্তে নেওয়ার চেষ্টা করে তারা। গর্তে ঢালাই দেওয়ার জন্য বালু ও সিমেন্ট পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল, ঠান্ডুকে হত্যা করে লাশ গুম করে ফেলা।

কিন্তু পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোয়নি। হঠাৎ ঠান্ডুর ঘুম ভেঙে গেলে তিনি প্রতিরোধের চেষ্টা করেন। এ সময় তার হাত-পা বেঁধে গলা কাটার চেষ্টা করা হয়। ঠান্ডুর প্রাণ বাঁচে প্রতিবেশীদের দ্রুত উপস্থিতিতে। তার চিৎকার শুনে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে, আর এই সুযোগে লাবণী ও তার আত্মীয়রা পালিয়ে যায়।

ঠান্ডুর চাচা রমযান আলী জানান, ভাতিজা ঠান্ডু শ্বশুরবাড়ির পাশে জমি কেনার জন্য ১১ লাখ টাকা দিয়েছিলেন। শুক্রবার রাতে তিনি নতুন করে আরও টাকা নিয়ে এসে জায়গা কিনে বসবাস শুরু করতে চেয়েছিলেন। এই টাকাই ছিল হত্যাচেষ্টার মূল কারণ। আগেও জমিজমা নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ ছিল বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়। তিনি বলেন, “এটি একটি সুপরিকল্পিত হত্যাচেষ্টা। প্রাথমিক তদন্তে জানা গেছে, টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এই পরিকল্পনা করা হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই ভয়াবহ ঘটনায় এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য। মানুষ বিশ্বাস করতে পারছে না, টাকার লোভে একজন স্ত্রী এভাবে নিজের স্বামীকে হত্যার ফাঁদে ফেলতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים