সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ! | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার !

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার !
সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার !
ছবি: সংগৃহীত
ঢাকার সাভারে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।..

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার জোরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মিনারা (৩৮) ভোলার চরফেশন উপজেলার নুরাবাদ গ্রামের লালু হাওলাদারের মেয়ে। সে বর্তমানে সাভারের জয়নাবাড়ি পশ্চিমপাড়া এলাকার রুমা আক্তারের বাড়িতে ভাড়া বাসায় নিয়ে বসবাস করছিল বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভার মডেল থানার জোরপুল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

لم يتم العثور على تعليقات


News Card Generator