অভয়নগরের বাঘুটিয়ায় মহাদশমীতে মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অভয়নগরের বাঘুটিয়ায় মহাদশমীতে মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
অভয়নগরের বাঘুটিয়ায় মহাদশমীতে মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান..
অভয়নগরের বাঘুটিয়ায় মহাদশমীতে মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান..
ছবি: সংগৃহীত
অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়নে মহাদশমী উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান। তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময়, সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন এবং আদিলপুর ষষ্টিতলা সার..

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর প্রতিনিধি )

যশোরের অভয়নগর উপজেলার ০৬ নং বাঘুটিয়া ইউনিয়নে মহাদশমী উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান।

দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন, ভক্ত-অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পূজা শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আয়োজকদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিকেলে চেয়ারম্যান অংশ নেন আদিলপুর ষষ্টিতলা সার্বজনীন পূজা মণ্ডপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এসময় তিনি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাপি কুমার সেনের সঙ্গে মতবিনিময় করেন এবং আয়োজনের প্রশংসা করেন।

হিন্দু ধর্মাবলম্বী স্থানীয় জনগণ চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমানকে তাদের “নয়নের মণি” বলে অভিহিত করেন।

চেয়ারম্যান বলেন, “আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালন করতে চাই। ধর্ম যার যার, উৎসব সবার।”

স্থানীয় ভক্তবৃন্দ তার এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator