মানবতার শেষ আলোও নিভিয়ে দিল, ইসরাইলের হাতে জব্দ সবাই

Israel has extinguished Gaza’s last ray of hope by seizing over 40 humanitarian aid ships. Climate activist Greta Thunberg and hundreds of rights defenders were detained, sparking a global wave of pro..
Eidokでシェア
মানবতার শেষ আলোও নিভিয়ে দিল, ইসরাইলের হাতে জব্দ সবাই
写真:提供

তীব্র দুর্ভিক্ষ আর মানবিক সংকটে জর্জরিত গাজাবাসীর শেষ আশাটুকুও ধ্বংস করলো ইসরায়েল। গাজার উদ্দেশ্যে যাত্রা করা ৪০টিরও বেশি ত্রাণবাহী নৌযান ‘গ্লোবাল ফ্লোটিলা’-কে জব্দ করেছে ইসরায়েলি নৌবাহিনী। এই পদক্ষেপ শুধু একটি মানবিক উদ্যোগকেই ব্যাহত করেনি, বরং বিশ্ববাসীর সামনে ইসরায়েলের নির্মমতা ও অমানবিক আচরণের নগ্ন রূপ আবারও উন্মোচিত করেছে।

আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে গাজা উপকূলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করেই ইসরায়েলি যুদ্ধজাহাজ ফ্লোটলার একটি নৌযানকে ঘিরে ধরে। এরপর একে একে সব নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অভিযোগ উঠেছে, ইসরায়েলি সেনারা সিগনাল জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে এই যোগাযোগ বন্ধ করে দেয়। ফ্লোটলা পরিচালনা কমিটির দাবি, এটি ছিল গাজার মানুষকে একবিন্দু সহায়তাও না দেওয়ার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি স্বীকার করে জানায়, গাজায় প্রবেশের আগেই এই অভিযান শেষ করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, জাহাজগুলো আটকাতে গিয়ে বড় কোনো সহিংসতা ঘটেনি। তবে ফ্লোটলার একটি নৌযান কারিগরি ত্রুটির কারণে এখনো সমুদ্রে অবস্থান করছে, সেটিও গাজার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আটকানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।

সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে গ্রেটা থুনবার্গকে আটক করার মাধ্যমে। সুইডেনের বিখ্যাত এই জলবায়ুকর্মীসহ কয়েকশ অধিকারকর্মীকে ইসরায়েলি সেনারা নৌবহর থেকে জোর করে নামিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাদের ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। যদিও ইসরায়েল জানিয়েছে, আটককৃত অধিকারকর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

এই ঘটনার পরপরই বিশ্বজুড়ে বিক্ষোভ আর প্রতিবাদের ঝড় শুরু হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

  • গ্রিস, স্পেন, সুইডেন, বেলজিয়াম ও ইতালিতে হাজারো মানুষ ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন।

  • ইতালিতে শুক্রবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তম ট্রেড ইউনিয়ন ফেডারেশন।

  • জার্মানিতে কেন্দ্রীয় ট্রেন স্টেশন অবরোধ করা হয়।

  • সুইজারল্যান্ডের জেনেভায় বিক্ষোভকারীরা সমাবেশ করে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানায়।

  • লন্ডনে হাজারো মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মিছিল করে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান তোলে।

  • কানাডা, আর্জেন্টিনা ও তুরস্কেও একইভাবে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।

মানবতার ইতিহাসে এই ঘটনাটি এক ভয়াবহ নজির হিসেবে চিহ্নিত হচ্ছে। একদিকে গাজার মানুষ তীব্র দুর্ভিক্ষে একমুঠো খাবারের জন্য লড়ছে, অন্যদিকে ইসরায়েল তা আটকে দিয়ে কার্যত একটি জাতিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

বিশ্বজুড়ে এই বিক্ষোভ প্রমাণ করে দিয়েছে, মানবতার পক্ষে লড়াই এখনও থেমে যায়নি। তবে প্রশ্ন রয়ে গেছে—গাজার অবরুদ্ধ মানুষরা কবে তাদের মৌলিক অধিকার ফিরে পাবে? এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা কি কখনো বাস্তব পদক্ষেপে রূপ নেবে?

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা 国際的 ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা 26 Views বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব 国際的 বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব 63 Views ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 国際的 ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 78 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 国際的 ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 102 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 国際的 চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 98 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 国際的 জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 108 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 国際的 সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 85 Views