বোয়ালমারীতে তা'লিমুল কুরআন শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও ওলামা… | আই নিউজ বিডি

বোয়ালমারীতে তা'লিমুল কুরআন শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও ওলামা সম্মেলন..

ফরিদপুর ব্যুরো avatar   
ফরিদপুর ব্যুরো
বোয়ালমারীতে তা'লিমুল কুরআন শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও ওলামা সম্মেলন..
বোয়ালমারীতে তা'লিমুল কুরআন শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও ওলামা সম্মেলন..
ছবি: সংগৃহীত
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারীতে তা'লিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৫ টায় পৌরসভা মডেল মসজিদ কমপ্লেক্সের নিচতলায় আয়োজিত এ অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা আমীর মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

 

বক্তব্যে মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন বলেন, “পবিত্র কোরআন আমাদের জীবনের দিশারী। কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গড়ে তুলতে হবে। ওলামায়ে কেরামদের দায়িত্ব হলো মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করা। তাই শিক্ষার্থীদের হাতে আজ যে সনদ তুলে দেওয়া হলো, সেটি যেন তাদের জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়নের প্রেরণা জোগায়।”

 

এ সময় প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, “আমাদের সমাজ আজ নানা সংকটে নিমজ্জিত। এই সংকট কাটিয়ে উঠতে কোরআনভিত্তিক শিক্ষা ও ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যদি কোরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে, তাহলে একটি সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে। ইসলামি শিক্ষা ও আলেম সমাজের ঐক্যই পারে জাতিকে প্রকৃত মুক্তির পথে এগিয়ে নিতে।”

 

অনুষ্ঠানে বক্তারা ইসলামি শিক্ষা বিস্তারে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ত'লিমুল কুরআন ফাউন্ডেশন ফরিদপুর জেলার সভাপতি মাওলানা সোহরাব হোসেন, বোয়ালমারী পৌর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়া, পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারী সৈয়দ সাজ্জাদ আলীসহ স্থানীয় ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Inga kommentarer hittades


News Card Generator