নাগরপুরে বিজয়াদশমীর বিদায় উৎসব: আনন্দ–বেদনার মহামিলন

শরতের আকাশে সাদা কাশফুলের দোল আর ঢাকের শেষ আওয়াজে মুখর ছিল টাঙ্গাইলের নাগরপুর।..
Eidokでシェア
নাগরপুরে বিজয়াদশমীর বিদায় উৎসব: আনন্দ–বেদনার মহামিলন
写真:提供

 

 

মো.শামীমুল হক (চাতক)
 প্রতিনিধি নাগরপুর,টাংগাইল  


 দেবী দুর্গার দশদিনব্যাপী পূজা–অর্চনার পর বৃহস্পতিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হলো মহাবিজয়ার বিদায় উৎসব। সকাল থেকেই প্রতিটি পূজামণ্ডপে ছিল ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির প্রার্থনায় মুখর ছিল চারপাশ।

দুপুরে শুরু হয় সিঁদুর খেলা। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও হাসি–আনন্দে মাতোয়ারা নারীদের চোখে–মুখে ফুটে ওঠে বিদায়ের বেদনা। বিশ্বাস অনুযায়ী, মা দুর্গা কৈলাসে স্বামীর গৃহে ফিরে যাচ্ছেন। এ বছর দেবী দুর্গা এসেছিলেন গজে চড়ে এবং ফিরে যাচ্ছেন দোলায় চড়ে।

বিকেল নামতেই উপজেলাজুড়ে শুরু হয় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। ঢাকের তালে, ধূপ–ধুনোর গন্ধে আর ঢেউ খেলানো জনসমুদ্র এগিয়ে যায় নাগরপুর সরকারি কলেজ মাঠের দিকে। উপজেলার সব পূজামণ্ডপের প্রতিমা একত্রিত হয় এ মাঠে। কার শোভাযাত্রা আগে পৌঁছবে তা নিয়েও দেখা যায় মজার প্রতিযোগিতা।

রঙিন আলোকসজ্জা, নানা খাবারের দোকান, খেলনা ও হস্তশিল্পের স্টল ঘিরে কলেজ মাঠ পরিণত হয় এক বিশাল মেলায়। নারী–পুরুষ, ছোট–বড়, দূরদূরান্ত থেকে আসা হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ।
বিদায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
১। আরাফত মোহাম্মদ নোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
২। শাহীন কবির শুভ, আর্মি ক্যাম্প কমান্ডার, নাগরপুর
৩। মো. তৌফিক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন
৪। এম. এ. সালাম, বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপি
৫। হবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি
৬। রফিকুল ইসলাম (রফিক), অফিসার ইনচার্জ (ওসি), নাগরপুর থানা
৭। রফিজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস-চেয়ারম্যান, নাগরপুর উপজেলা
৮। রমেন্দ্র নারায়ন শীল, সভাপতি, নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ি
৯। রামেন্দ্র সুন্দর বোস, সাধারণ সম্পাদক, নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ি
১০। রুদ্র চক্রবর্তী (গৌরব), সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা, নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট

রাত গভীর হলে নদীর ঘাটে শুরু হয় প্রতিমা বিসর্জন। ঢাকের বাজনা, আতশবাজির আলো আর হাজারো মানুষের “আবার এসো মা” ধ্বনিতে দেবীকে বিদায় জানায় নাগরপুরবাসী। আশ্বিনের পূর্ণিমার আলোকে দেবী দুর্গার পুনরাগমনের প্রত্যাশায় শেষ হয় বছরের সবচেয়ে বড় এই ধর্মীয়–সাংস্কৃতিক উৎসব।

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 地区ニュース শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 30 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 地区ニュース জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 地区ニュース জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 51 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 地区ニュース সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 53 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 地区ニュース ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 地区ニュース ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 地区ニュース ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 34 Views