জিপিএস ইস্পাত এর বিরুদ্ধে পাহাড়ি ছড়া দখলের অভিযোগ | আই নিউজ বিডি

জিপিএস ইস্পাত এর বিরুদ্ধে পাহাড়ি ছড়া দখলের অভিযোগ

Towhidul Islam avatar   
Towhidul Islam
জিপিএস ইস্পাত এর বিরুদ্ধে  পাহাড়ি ছড়া দখলের অভিযোগ
জিপিএস ইস্পাত এর বিরুদ্ধে  পাহাড়ি ছড়া দখলের অভিযোগ
ছবি: সংগৃহীত
প্রকৃতির জমি জিপিএইচ কর্তৃক অবৈধভাবে দখল করা হয়েছে। এ বিষয়ে আমরা ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের নিকট অভিযোগ দায়ের করি। <br>অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে স্থ..

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার অন্তর্গত মছজিদ্দা মৌজার ৭ নং কুমিরা ইউনিয়ন পরিষদের নাম লিপিকৃত বি.এস খতিয়ান নং ৯-এর দাগ নং ৫৬১২-এর আওতাধীন মোট ৩৩ শতক ছড়া প্রকৃতির জমি জিপিএইচ কর্তৃক অবৈধভাবে দখল করা হয়েছে। এ বিষয়ে আমরা ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের নিকট অভিযোগ দায়ের করি।
অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে স্থানীয় পরিদর্শনে (Local Inspection) আসেন এবং প্রাথমিক পর্যবেক্ষণে ছড়া দখলের বিষয়টি সত্য বলে প্রতীয়মান হয়। পরবর্তীতে উক্ত কর্তৃপক্ষ RDC মহোদয়ের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ডকে সরেজমিনে পরিদর্শন ও পরিমাপপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় সহকারী কমিশনার (ভূমি) অদ্য বেলা ৪ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত জমি সরেজমিনে পরিদর্শন ও পরিমাপ কার্যক্রম পরিচালনা করেন। আমরা ভুক্তভোগী এলাকাবাসী আশাবাদী যে, কর্তৃপক্ষ বিষয়টি ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করে সঠিক ও সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করবেন এবং অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পত্তির সুরক্ষার লক্ষ্যে প্রতিবেদন দাখিল করবেন।

No comments found


News Card Generator