নগরকান্দায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন শামা ওবায়েদ

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।..
Eidok پر شیئر
নগরকান্দায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন শামা ওবায়েদ
تصویر: ماخوذ

 

বুধবার ০১ অক্টোবর ২০২৫

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীও বিতরণ করেন। 

এ সময় পূজার আয়োজকদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য একটি শান্তিপূর্ণ আবাসভূমি। বিএনপি সবসময় এ সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”

শুভেচ্ছা ও উপহার প্রদান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহবুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, ফরিদপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا