বুধবার ০১ অক্টোবর ২০২৫
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীও বিতরণ করেন।
এ সময় পূজার আয়োজকদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য একটি শান্তিপূর্ণ আবাসভূমি। বিএনপি সবসময় এ সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”
শুভেচ্ছা ও উপহার প্রদান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহবুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, ফরিদপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
'Eye News BD' uygulaması
Yorumlar 0