ফরিদপুর

ফরিদপুর জেলার দুটি ইউনিয়নের সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত রিটে হাইকোর্টের রুল জারি

মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চ — বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যোবায়ের — আজ আলগি ও হামিরদি ইউনিয়নের সীমানা পরিবর্তন সংক্রান্ত দুটি রিট পিটিশনের শুনানি গ্রহণ করেন। শুনা..
שיתוף ב-Eidok
ফরিদপুর জেলার দুটি ইউনিয়নের সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত রিটে হাইকোর্টের রুল জারি
צילום: ארכיון

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫:

 

মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চ — বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যোবায়ের — আজ আলগি ও হামিরদি ইউনিয়নের সীমানা পরিবর্তন সংক্রান্ত দুটি রিট পিটিশনের শুনানি গ্রহণ করেন। শুনানির পর আদালত "কেন উক্ত দুই ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনের সঙ্গে সংযুক্ত করা হবে না"— এই মর্মে রুল জারি করেন।

 

রিট আবেদনকারীদের পক্ষ থেকে আদালতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশ করে, যার মাধ্যমে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের অন্তর্ভুক্ত করা হয়।

 

অভিযোগে বলা হয়, এ গেজেট প্রকাশের আগে ৩০ জুলাই ২০২৫ তারিখে কমিশনের পক্ষ থেকে ৩৯টি আসনের জন্য মতামত আহ্বান করা হলেও, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের নাম সেখানে উল্লেখ ছিল না। ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ তাদের মতামত প্রদান করতে পারেননি।

 

রিটে আরও উল্লেখ করা হয়, আলগি ও হামিরদি ইউনিয়নবাসী দীর্ঘদিন যাবত ফরিদপুর-৪ আসনের সঙ্গে সংযুক্ত থাকার দাবি জানিয়ে আসছেন। ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে এই দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনের আওতায় ছিল। এমনকি ফরিদপুরের জেলা প্রশাসক মহোদয়ও ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নির্বাচন কমিশনের কাছে একটি পত্র প্রেরণ করেন, যেখানে এই দুই ইউনিয়নকে ফরিদপুর-৪ এর অন্তর্ভুক্ত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

 

আদালতে রিট আবেদনকারীরা আরও বলেন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা নির্ধারণ আইন, ২০২১ অনুযায়ী, সীমানা নির্ধারণে প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখণ্ডতা ও জনসংখ্যার বাস্তব বিভাজন বিবেচনায় নিতে বলা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায়, আলগি ও হামিরদি ইউনিয়ন থেকে ভাঙ্গা উপজেলা সদরের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার, যেখানে নগরকান্দা উপজেলা ৩০-৩৫ কিলোমিটার দূরে। তদুপরি, হাসপাতাল ও অন্যান্য সরকারি সেবা ভাঙ্গা কেন্দ্রিক হওয়ায় প্রশাসনিক সুবিধাও ভাঙ্গার সঙ্গে জড়িত।

 

উক্ত যুক্তিগুলো পর্যালোচনা করে মহামান্য হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, কেন এই দুই ইউনিয়নকে ফরিদপুর-৪ এর সীমানায় পুনঃসংযুক্ত করা হবে না।

 

এই বিষয়ে পরবর্তী শুনানির তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ חדשות המחוז বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* חדשות המחוז বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 39 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী חדשות המחוז ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 27 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা חדשות המחוז জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 25 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন חדשות המחוז ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি חדשות המחוז কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 23 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। חדשות המחוז চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views