আজ মহাষষ্ঠী। ষষ্ঠী পূজার মধ্য দিয়েই শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। রাজধানীসহ সারাদেশে পূজামণ্ডপগুলোতে ভক্তদের ভিড়, ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখরিত চারপাশ।
ছয় দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো ষষ্ঠী পূজার মাধ্যমে। ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন মণ্ডপে ভক্তরা উপস্থিত হয়ে দেবী দুর্গার চরণে প্রার্থনা জানান।
মণ্ডপগুলোতে আলোকসজ্জা, সাংস্কৃতিক আয়োজন আর নিরাপত্তার কড়াকড়িতে পূজার উৎসব পেয়েছে বিশেষ মাত্রা। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলে ভক্তি আর আনন্দে মেতে উঠেছেন দুর্গোৎসবকে ঘিরে।
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলেও প্রতিমা দর্শন চলবে মহাষ্টমী ও নবমী পর্যন্ত। বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব
পূর্ব বাড়ইপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরে
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট