ইবির ৬ হলের প্রভোস্টদের পরবর্তী বছরের জন্য পুনঃনিয়োগ | আই নিউজ বিডি

ইবির ৬ হলের প্রভোস্টদের পরবর্তী বছরের জন্য পুনঃনিয়োগ

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
ইবির ৬ হলের প্রভোস্টদের পরবর্তী বছরের জন্য পুনঃনিয়োগ
ইবির ৬ হলের প্রভোস্টদের পরবর্তী বছরের জন্য পুনঃনিয়োগ
ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছয় হলের প্রভোস্টদের পরবর্তী বছরের জন্য পুনঃনিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।..

মাহফুজুল হক পিয়াস, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছয় হলের প্রভোস্টদের পরবর্তী বছরের জন্য পুনঃনিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে জানানো হয়, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, উম্মুল মুমীনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম রশিদুজ্জামান, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিনের ও জুলাই-৩৬ হলের প্রভোস্ট ড. একেএম শাসছুল হক ছিদ্দিকীর বর্তমান মেয়াদ ২৭/০৯/২০২৫ তারিখে শেষ হয়। এরপর ২৮/০৯/২০২৫ তারিখ থেকে তাকে পুনরায় নিয়োগ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এবং শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদেরের বর্তমান মেয়াদ ২৯/০৯/২০২৫ তারিখে শেষ হয়। এরপর ৩০/০৯/২০২৫ তারিখ থেকে তাকে পুনরায় নিয়োগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।


প্রসঙ্গত, জুলাই বিপ্লবের পরবর্তী  বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টরা পদত্যাগ করলে, দায়িত্বে আসার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদেরকে এক বছরের জন্য হল প্রভোস্ট নিয়োগ করেন। তাদের এই মেয়াদকালীন সময়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন তারা।

Ingen kommentarer fundet


News Card Generator