তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপের খোঁজ খবর রাখছি : মাহবুবুর রহমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপের খোঁজ খবর রাখছি : মাহবুবুর রহমান..

Abdus Samad avatar   
Abdus Samad
তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপের খোঁজ খবর রাখছি : মাহবুবুর রহমান..
তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপের খোঁজ খবর রাখছি : মাহবুবুর রহমান..
ছবি: সংগৃহীত
তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপের খোঁজ খবর রাখছি : মাহবুবুর রহমান

 

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি::
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি। পূজার এই মহোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা আশীর্বাদ করবেন। তারেক রহমানের নির্দেশে আমরা সকল পূজামণ্ডপের খোঁজ খবর রাখছি।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) জামালগঞ্জের সাচনা বাজারে জগন্নাথ জিউর আখড়ার পূজামণ্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করে আমরা সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করি। পূজা মণ্ডপে এসে আমি সত্যিই আনন্দিত। আপনাদের হাসিমুখ ও উৎসবের প্রস্তুতি দেখে আমি গর্বিত যে আমরা একে অপরের পাশে আছি। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে শান্তি, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তুলব। শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রার্থনা করছি।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হানিফ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক শাহ মোঃ লিয়াকত, এমদাদুর রহমান হিরন, সাইদুর রহমান, সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, জিয়া সমাজকল্যাণ পরিষদ জামালগঞ্জ উপজেলা সভাপতি শাহ রিপন মিয়া প্রমুখ।

לא נמצאו הערות


News Card Generator