ভারতে থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নি হ ত বেড়ে ৩১

At least 31 people, including children and women, died in a tragic stampede during actor Thalapathy Vijay’s political rally in Tamil Nadu, casting a shadow of grief across India.
Eidokでシェア
ভারতে থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নি হ ত বেড়ে ৩১
写真:提供

ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) দলের সভাপতি থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার তামিলনাড়ুর করুর জেলায় ঘটে এই মর্মান্তিক ঘটনা, যা মুহূর্তেই দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়াম হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৬টি শিশু, ১৬ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। তিনি বলেন, “এটি এক অবর্ণনীয় ট্র্যাজেডি। এত মানুষকে আমরা হারিয়েছি, যার অনেকেই শিশু ও নারী। সরকারের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।”

বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে ওই সমাবেশে বিপুল জনসমাগম হয়। হাজার হাজার মানুষ সমাবেশস্থলে উপস্থিত হয়েছিলেন তাকে একনজর দেখার জন্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ধাক্কাধাক্কি শুরু করলে অনেকে অজ্ঞান হয়ে পড়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পদদলিত হয়ে আহতদের দ্রুত করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডিন আর. শান্তিমালা দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী আসছে এবং অ্যাম্বুলেন্স এখনও হাসপাতালে পৌঁছাচ্ছে। সঠিক পরিসংখ্যান জানাতে আরও কিছুটা সময় লাগবে।”

স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আহতদের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন একাধিক চিকিৎসক ও নার্সদের টিম। নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দাবি করেছেন, সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল এবং এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যেত।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজয়ের রাজনৈতিক যাত্রার শুরুতেই এমন ভয়াবহ ঘটনা তার দলের জন্য একটি বড় ধাক্কা। একইসঙ্গে এই ঘটনা তামিলনাড়ু সরকারের জনসমাবেশের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নও তুলেছে।

এই ট্র্যাজেডির পর বিজয় নিজেও গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, “আমি অত্যন্ত মর্মাহত। আমার সমর্থকদের এমন পরিণতি আমি কল্পনাও করতে পারিনি। নিহতদের পরিবারের পাশে আমি সবসময় থাকব।”

এই দুর্ঘটনা শুধু তামিলনাড়ু নয়, পুরো ভারতজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় চলছে শোকবার্তার বন্যা, অনেকে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 国際的 ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 46 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 国際的 ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 60 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 国際的 চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 55 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 国際的 জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 89 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 国際的 সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 76 Views ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 国際的 ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 56 Views সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 国際的 সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 107 Views