নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত...

Ismail Hossen avatar   
Ismail Hossen
নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত...
নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত...
ছবি: সংগৃহীত
নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত...

নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত...

মধুপুর (টাংগাইল) প্রতিনিধি:( ইসমাইল হোসেন)
টাংগাইলের মধুপুর উপজেলার মহিষবাতান আলোকদিয়ায় শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থী মো: আসাদুল ইসলাম আজাদ পি.এস.সি সাহেব।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানুষই আমার শক্তি, আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। উন্নয়ন, সুশাসন ও আধুনিক প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।” তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ, তরুণ প্রজন্ম ও কৃষক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা বলেন, এলাকাবাসী দীর্ঘদিন ধরে একজন সৎ, শিক্ষিত ও যোগ্য নেতার প্রত্যাশা করে আসছে। মো: আসাদুল ইসলাম আজাদ পি.এস.সি সাহেব সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারবেন বলে তাদের বিশ্বাস।

মতবিনিময় সভায় বক্তারা আরও উল্লেখ করেন, “এলাকার উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও আধুনিক প্রজন্মকে এগিয়ে নিতে হলে একজন দূরদর্শী নেতার প্রয়োজন।” এসময় বক্তাদের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাধারণ মানুষ হাত তুলে সমর্থন জানান।

সভায় মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। বক্তৃতা চলাকালে করতালি আর উচ্ছ্বাসে সভাস্থল বারবার মুখরিত হয়ে ওঠে।

দিনব্যাপী এ মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতারা, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ।

শেষে মো: আসাদুল ইসলাম আজাদ পি.এস.সি সাহেব আবারও এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

Geen reacties gevonden


News Card Generator