ইবির ফার্মেসি বিভাগের নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত | আই নিউজ বিডি

ইবির ফার্মেসি বিভাগের নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
ইবির ফার্মেসি বিভাগের নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত
ইবির ফার্মেসি বিভাগের নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।..

মাহফুজুল হক পিয়াস, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ফার্মেসি নামের মধ্যেই এর মাহাত্ম্য নিহিত রয়েছে। স্বাস্থ্য আজকের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর সে ক্ষেত্রের সঙ্গে ফার্মেসি সরাসরি যুক্ত। বিশ্বের অনেক দেশে ফার্মেসি শিক্ষা ও গবেষণা স্বাস্থ্যসেবা, ওষুধ উৎপাদন ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের দেশেও এ খাত দ্রুত বিকশিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী ফার্মেসি বিষয়ে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে আগ্রহী, বিশ্ববিদ্যালয় তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator