নুরু-নাহিদরা কি চমক দেখাতে পারবেন?: রনি

Despite the unity of young leaders from Gono Odhikar Parishad and NCP, analyst Golam Maola Rony believes their chances of making an impact remain slim.
Eidok پر شیئر
নুরু-নাহিদরা কি চমক দেখাতে পারবেন?: রনি
تصویر: ماخوذ

গণ অধিকার পরিষদ ও এনসিপি’র তরুণ নেতৃত্ব একত্র হলেও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মনে করেন, তাদের ভবিষ্যৎ সম্ভাবনা বাস্তবতার মাটিতে টিকে নেই।

বাংলাদেশের রাজনীতির নতুন প্রজন্মকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নুর এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলামসহ তাদের সহযোগী তরুণ নেতারা। সাম্প্রতিক সময়ে এ দুটি রাজনৈতিক দল একত্রিত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে, যা অনেকের কাছে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ভিন্ন মত প্রকাশ করেছেন। তার মতে, এই দুটি নবীন দল একত্র হলেও রাজনৈতিক বাস্তবতায় বড় কোনো চমক দেখানোর মতো শক্তি তাদের হাতে নেই।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে রনি বলেন, অল্প সময়ের মধ্যেই এনসিপির ১০-১২ জন তরুণ নেতা দেশের রাজনৈতিক সচেতন মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। তারা শিক্ষিত, স্মার্ট এবং সাবলীল বক্তব্য রাখতে সক্ষম। দেশের প্রথম সারির রাজনীতিকদের সঙ্গে আলোচনায় বসে কোনো হীনম্মন্যতায় ভুগতে দেখা যায়নি তাদের। তবে অন্যদলের তুলনায় এ ধরণের ব্যক্তিত্বসম্পন্ন তরুণ নেতা পাওয়া যায় না বললেই চলে। বিএনপিতে হাতে গোনা কয়েকজন থাকলেও আওয়ামী লীগ ও জামায়াতে তাদের মতো নতুন প্রজন্মের মুখ নেই।

তবুও রনি মনে করেন, এখনো কাগজে-কলমে নুরু-রাশেদ এবং এনসিপির বাকি নেতাদের যৌথ রাজনৈতিক প্ল্যাটফর্ম স্পষ্ট হয়নি। আসন্ন নির্বাচনে তারা কী ভূমিকা রাখতে পারবেন তা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির ওপর। তবে নুরের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তার ভাষায়, নুর একসময় বিপুল জনসমর্থন নিয়ে আসলেও নানা কারণে তার ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। সর্বশেষ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ঘটে যাওয়া হামলার পর থেকে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে নাহিদ ইসলাম ও তার সহযোগীদের সম্পর্কেও রনি সমালোচনা করেন। তার মতে, নাহিদের ব্যক্তিগত দুর্নীতি না থাকলেও তার পিএস, এপিএস এবং পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। একইভাবে আখতার ও আসিফ মাহমুদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা ছড়িয়ে পড়েছে। এসব কারণে সরকারের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে, যা তাদের রাজনৈতিকভাবে আরও দুর্বল করেছে। রাজপথ, সচিবালয় কিংবা শাহবাগ—কোথাও তাদের আগের মতো উপস্থিতি বা দাপট আর দেখা যাচ্ছে না।

রনির পর্যবেক্ষণ অনুযায়ী, নুরুল হক নুর এক সময় বিএনপি, জামায়াত ও চরমোনাই পীরের সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। পরে তিনি জাতীয় পার্টির কার্যালয়ে হামলার শিকার হন, যা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলেও ধারণা করা হচ্ছে। রনি মনে করেন, এই পরিস্থিতি আওয়ামী লীগ-ছাত্রলীগের তৈরি নয়; বরং নুরেরই কাছের মানুষ, হয়তো বিএনপি, জামায়াত বা আন্তর্জাতিক সংযোগের কারো পরিকল্পনার অংশ হতে পারে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, নুরের দলকে যেভাবে রাজনৈতিকভাবে দুর্বল করা হয়েছে, তা থেকে পুনরায় উঠে দাঁড়ানোর সম্ভাবনা মাত্র এক শতাংশ। একইভাবে নাহিদ ইসলাম ও তার সহযোগীরাও রাজনৈতিক মূলধারা থেকে সরে গেছেন। তাদের দাপট কমে গেছে, বদনাম বেড়েছে, ফলে গণ অধিকার পরিষদ ও এনসিপির যৌথ উদ্যোগও কার্যকর রাজনৈতিক শক্তিতে রূপ নেবে না বলেই রনির ধারণা। তার মতে, এই দুটি দলের একত্র হওয়া আসন্ন নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না।

সব মিলিয়ে, তরুণ প্রজন্মের এই দুই রাজনৈতিক শক্তিকে ঘিরে অনেক প্রত্যাশা থাকলেও বাস্তবতার কাঁটাযুক্ত পথে তারা আদৌ এগোতে পারবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান سیاست সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান 8 Views পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন سیاست পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 27 Views গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী سیاست গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী 25 Views ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার سیاست ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার 32 Views তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা سیاست তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা 41 Views কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই سیاست কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই 96 Views বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু سیاست বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু 61 Views