শরণখোলায় হিন্দু সম্প্রদায়দের নিয়ে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত | আই নিউজ বিডি

শরণখোলায় হিন্দু সম্প্রদায়দের নিয়ে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

"সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গাড়ি" এই স্লোগানে বাগেরহাটের শরণখোলায় হিন্দু সম্প্রদায়দের নিয়ে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।..
Chia sẻ lên Eidok
শরণখোলায় হিন্দু সম্প্রদায়দের নিয়ে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত
Ảnh: tư liệu

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি'র আয়োজনে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রায়েন্দা কালি মন্দিরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে শরণখোলা পিএফজি'র অ্যাম্বাসেডর ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁনের সভাপতিত্বে ও ইসমাইল হোসেন লিটনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, শরণখোলা উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি মাওলানা মোস্তফা আমিন,উপজেলা জামায়েত ইসলামের সাবেক সভাপতি মাওলানা ওবায়দুল হক,রায়েন্দা ইউনিয়ন জামায়েত ইসলামের সেক্রেটারি মো: নুরুজ্জামান মীর,শরণখোলা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী আশীষ দাস,শরণখোলা পূজা উদজাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী তাপস ভৌমিক ও শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন,মুসলমানরা যেমন এদেশের নাগরিক,হিন্দুরাও তেমনি এদেশের নাগরিক। এদেশে মুসলমানদের ঈদ,কোরবানির নামাজে পুলিশ ও আনসারদের পাহারা দিতে হয়না,তাহলে হিন্দুদের পূজা ও ধর্মীয় অনুষ্ঠানে কেনো পাহারা দিতে হবে? তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা সাচ্ছন্দ্যে পালন করবে এটাই হওয়া উচিত। তাই সবাই সবার স্থান থেকে সম্প্রীতি বজায় রাখলে কখনোই সংঘাত সৃষ্টি হয়না। 

 

মাহফুজুর রহমান বাপ্পী

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Tin tức quận চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 42 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Tin tức quận নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 67 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Tin tức quận নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 40 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Tin tức quận লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 19 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Tin tức quận ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 61 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Tin tức quận  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 41 Views কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ Tin tức quận কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 60 Views