হবিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ… | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, ৫ জন আটক

****
שיתוף ב-Eidok
হবিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, ৫ জন আটক
צילום: ארכיון

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জে অভিনব কায়দায় লাকড়ির নিচে লুকিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ দল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থাপিত যৌথ চেকপোস্টে দুটি পিকআপ ভ্যান থামানো হলে কাঠের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা, অরিও, কিটক্যাট, স্নিকার, ডেইরি মিল্ক, পার্ক, বেঞ্জো ও মাঞ্চসহ বিভিন্ন চকলেট ও বিস্কুট উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২০ লাখ টাকার বেশি।

আটককৃতরা হলো— মো. মাসুম খান (২৫), মো. শাকিল আহমেদ (১৯), মো. আকবর আহম্মদ (১৯), মো. আলমগীর হোসেন (২১, চালক) ও ইমন হাসান (২২, চালক)। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। জনগণের আস্থা ধরে রাখতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান চক্র শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ פשע ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান פשע ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি פשע চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা פשע মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা פשע কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার פשע শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ פשע মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 144 Views