জামায়াত ক্ষমতায় গেলে এমপি-মন্ত্রীরা সরকারি কোনো সুবিধা নেবেন না

Jamaat-e-Islami’s Secretary General Prof. Mia Golam Porwar declared that if his party comes to power, MPs and ministers will not take any state benefits; instead, they will act as servants of the peop..
Eidok-এ শেয়ার
জামায়াত ক্ষমতায় গেলে এমপি-মন্ত্রীরা সরকারি কোনো সুবিধা নেবেন না
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব জামায়াতকে দিলে দলটি জনগণের সেবক হয়ে কাজ করবে, শাসক হয়ে নয়। তিনি স্পষ্ট করে বলেন, ক্ষমতায় আসার পর এমপি-মন্ত্রীরা কোনো সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না। দেশের প্রতিটি যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই হবে জামায়াতের প্রধান অঙ্গীকার।

শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে খুনি, চাঁদাবাজ, মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে। যারা অতীতে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, তারাই এবার দেশের নেতৃত্ব নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেবে। তিনি বিশ্বাস করেন, তরুণ প্রজন্মই ভবিষ্যতের বাংলাদেশকে নতুন দিকনির্দেশনা দেবে।

অধ্যাপক পরওয়ার আরও বলেন, জামায়াত রাষ্ট্রীয় দায়িত্ব পেলে একটি মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়তে ভোট বিপ্লবের মাধ্যমে সুযোগ পাবে। বেকারত্ব দূরীকরণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মাণে দলটি সর্বাত্মক পরিকল্পনা হাতে নেবে।

নিজের নির্বাচনী এলাকা ডুমুরিয়া-ফুলতলার প্রধান সমস্যা জলাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন না হওয়ার কারণে এই দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে বিল ডাকাতিয়াকে কেন্দ্র করে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। ডুমুরিয়াকে ব্যবসায়িক হাব হিসেবে গড়ে তোলারও ঘোষণা দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আমূল সংস্কার আনা হবে। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পরপরই চাকরির সুযোগ পাবে। যাদের চাকরি দেওয়া সম্ভব হবে না তাদের বেকার ভাতা প্রদান করা হবে। কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করারও পরিকল্পনার কথা জানান তিনি।

এই সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হুসাইন এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, জামায়াতের হিন্দু কমিটির ডুমুরিয়া উপজেলা সভাপতি কৃষ্ণনন্দী, সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ প্রমুখ।

এই ছাত্র-যুব সমাবেশে বক্তারা দেশের সার্বিক অবস্থা, বেকারত্ব সমস্যা, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। তারা দাবি করেন, জামায়াতকে যদি জনগণ ক্ষমতায় আনার সুযোগ দেয়, তবে একটি মানবিক, সাম্যের এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরগুনায় পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল রাজনীতি বরগুনায় পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল 84 ভিউ ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রাজনীতি ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা 93 ভিউ সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজনীতি সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 73 ভিউ একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক রাজনীতি একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 70 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 72 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 50 ভিউ সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ রাজনীতি সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 57 ভিউ